রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

দুর্নীতি দমনে কড়া ব্যবস্থা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি, যানজট নিরসনের নির্দেশনা দিয়ে, দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদও দেন তিনি। দুপুরে সচিবালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে বঙ্গবন্ধু কন্যাকে দেয়া হয় লালগালিচা অভ্যর্থনা।

এসময় মন্ত্রী-সচিবসহ মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন জনগণের কল্যাণে তার রাজনৈতিক দর্শন।

দেশকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার তাগিদ দিয়ে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন শেখ হাসিনা। পাশাপাশি, যানজট নিরসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে, দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ