বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

১৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায়  খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এতে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টায় উদ্ধারকারী ট্রেন আসে। তারপর ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে। শুক্রবার বিকালে কোটচাঁদপুর স্টেশন থেকে ২০০ গজের মধ্যে ফুলবাড়ি রেলগেটের কাছে বগি দুটি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ