শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বগুড়ায় বালু উত্তোলনের সময় ২ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শিবগঞ্জে নাগর নদী থেকে বালু উত্তোলনের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একজন খায়রুল ইসলাম (২৫) দ্বিতীয়জন মোশাররফ হোসেন (২০)

শুক্রবার দুপুরে বুড়িগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ছাতড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের বানিয়াচাপড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে খায়রুল ইসলাম এবং একই গ্রামের মোস্তফা সরকারের ছেলে মোশাররফ হোসেন

এলাকাবাসী জানান, উপজেলার উত্তর ছাতরা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন দক্ষিণ ছাতড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় নাগর নদীর তীর নিজের দাবি করে সেখানে শ্যালো মেশিন স্থাপন করেন।

ওখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করায় প্রায় ২০ ফুট গভীর কূপের সৃষ্টি হয়।আজ শুক্রবার  হেড মিস্ত্রি নজরুল যখন জুমার নামাজ আদায় করতে যান।

তখন শ্রমিক খায়রুল ও মোশাররফসহ তিনজন বালু উত্তোলনের কাজ করছিলেন। মেশিনের পাইপ সমস্যা দেখে দিলে তা ঠিক করতে একজন কূপে নামেন। কিন্তু সে অবচেতন হয়ে পড়ায় তাকে উদ্ধারের জন্য আরেকজন নিচে নামলে তারও একই অবস্থা হয়।

সে সময় ওপরে থাকা তৃতীয় শ্রমিকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং তারা বাঁশের মাধ্যমে দুজনকে কূপ থেকে ওপরে তোলে।

শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অচেতন দুই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই হেড মিস্ত্রি ও এক শ্রমিক মেশিনপত্র নিয়ে পালিয়ে যান।

শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) নাননু খান জানান, দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় বালু উত্তোলনকারীর অবহেলা থাকলে তার বিরুদ্ধে মামলা হবে। অন্যথায় অস্বাভাবিক মৃত্যু মামলা  হবে।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবদুল হামিদ জানান, ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু ঘটেছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ