রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফের সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ, দায়িত্বে জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন।

হুসেইন মুহম্মদ এরশাদ এর অবর্তমানে এবং তার চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ শুক্রবার সকালে এরশাদের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

গেল ৫ জানুয়ারি থেকে এরশাদ সিএমএইচে ভর্তি রয়েছেন। তিনি সেখান থেকে এসে এমপি হিসেবে শপথ নেন।

এর আগে এরশাদ গেল ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। ১৫ দিন পর তিনি ২৬ ডিসেম্বরে দেশে ফিরেন।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা। তিনি রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সময়ও তিনি অসুস্থ ছিলেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মহাজোট ২৮৯ আসনে জয়ী হয়। এর মধ্যে জাতীয় পার্টি ২২টি আসন পেয়ে বিরোধী দল হিসেবে সংসদে স্থান করে নিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ