শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু

রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ১৬০০ ঘর ও ২ মসজিদ নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ডেনিজ ফানারি (লাইটহাউস) কমিউনিটি রোহিঙ্গা শরণার্থীদের জন্য এ পর্যন্ত কক্সবাজারে ১৬০০ আশ্রয়স্থল এবং দুইটি মসজিদ নির্মাণ করেছে।

বার্তা সংস্থা ইকনা জানায়, মিয়ানমারের উগ্র বৌদ্ধ এবং সেনাবাহিনীর পাশবিক হামলার হাত থেকে উদ্ধার পেতে সেদেশের আরাকান প্রদেশের রোহিঙ্গা মুসলমানেরা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। বস্তুচ্যুত এসকল রোহিঙ্গা মুসলমানদের জন্য ১৬০০টি আশ্রয়স্থল নির্মাণ করা হয়েছে।

তুরস্কের ডেনিজ ফানারি (লাইটহাউস) কমিউনিটির যোগাযোগ কর্মকর্তা হামিদ কুনাত এসব কথা বলেন।

তিনি বলেন, এসব ছাড়াও ২০টি পানির কূপ এবং দুইটি মসজিদও নির্মাণ করা হয়েছে। মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর সেদেশের উগ্র বৌদ্ধ এবং সেনাবাহিনীর পাশবিক অত্যাচারের পর তারা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। মজলুম রোহিঙ্গারা কক্সবাজারে আশ্রয় নেয়ার পর থেকেই আমাদের কমিউনিটি তাদের পাশে রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২৫ অক্টোবর মিয়ানমারের সেনারা আরাকানে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা শুরু করে। এই হামলায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়। এ সময় মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধরা প্রায় ২০০টি গ্রাম আগুন লাগিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করে।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমারে রোহিঙ্গাদের উপর পাশবিক হামলার বিষয়টি ‘জাতিগত পরিচ্ছন্নতা’ এবং ‘গণহত্যা’ হিসাবে বিবেচনা করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ