রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকিং খাতে খেলাফি ঋণের ঝুঁকি কমাতে নতুন আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন নীতিমালা অনুযায়ী রেটিংয়ে অযোগ্য হলে কোনো গ্রাহক বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়া যাবে না বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার ঢাকায় বিআইবিএম মিলনায়তনে ঋণের ঝুঁকি পরিমাপের নতুন নীতিমালা উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি।

ঋণগ্রহীতার সক্ষমতা মূল্যায়নে ব্যাংকের দক্ষতা বাড়াতে নতুন একটি নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী অর্থবছর থেকে এ পদ্ধতি অন্য ব্যাংকগুলোতে চালু করা হবে।

গভর্নর বলেন, এ নীতিমালা বাস্তবায়ন হলে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের ঝুঁকি কমে আসবে।
নতুন অর্থমন্ত্রী বলে দিয়েছেন নন-পারফর্মিং লোন বাড়ানো যাবে না। আমরাও এক লক্ষ্যে কাজ করছি।

বক্তব্যে গর্ভনর বলেন, ব্যাংকগুলোর উচিত গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা। কোনো গ্রাহক যেন ঋণ খেলাপি না হয়। অনেক গ্রাহক বিদ্যুৎ, গ্যাসের জন্য যথাসময়ে উৎপাদনে যেতে পারে না। ঋণের অর্থ ব্যবহার করতে পারে না। আমাদের এ বিষয়গুলো নজরে রাখা উচিত।

নীতিমালায় বলা হয়, মূল্যায়নের ভিত্তিতে গ্রাহককে চার শ্রেণিতে বিভাজন করবে ব্যাংকগুলো।রেটিং করার ক্ষেত্রে গ্রাহকের পরিমাণগত সক্ষমতায় ৬০ শতাংশ নম্বর এবং গুণগত সক্ষমতায় ৪০ শতাংশ নম্বর থাকবে।

তবে কোনো গ্রাহক গুণগত রেটিংয়ে যত নম্বরই পাক না কেন, পরিমাণগত রেটিংয়ে ৫০ শতাংশ নম্বর না পেলে তাকে অগ্রহণযোগ্য রেটিং দেওয়া হবে। অগ্রহণযোগ্য রেটিংভুক্ত গ্রাহকের আগের ঋণ সর্বোচ্চ দুবার নবায়ন বা বর্ধিত করা যাবে।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ