বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিএসএফের গুলিতে লাশ হলেন নীলফামারীর খলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের ওপারে ভুজারীপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খলিলুর রহমান খলিলের (৩২) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ-ভারতের ৭৯৩ নম্বর সীমান্ত প্রধান পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয়া হয়।

মঙ্গলবার ভোরে বাংলাদেশের ঠাকুরগঞ্জ ও ভারতের ভুজারীপাড়া সীমান্তে ৭৯১ নম্বর প্রধান সীমান্ত পিলার দিয়ে খলিলসহ বেশ কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ভারতের কোচবিহার ব্যাটালিয়নের ভুজারীপাড়া বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে ও গুলি ছোড়ে।

অন্যরা পালিয়ে আসতে পারলেও খলিল বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার দিন দুপুরে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ কোচবিহার হাসপাতালে খলিলের মরদেহ ময়নাতদন্ত শেষে ফেরত দেয়ার আশ্বাস দেয়। সেই আশ্বাসে বুধবার রাতে মরদেহ হস্তান্তর করে।

এর আগে দুপুরের মধ্যে মরদেহ ফেরত দেয়ার কথা থাকায় ওই সীমান্তে শত শত মানুষজন ভিড় করে। ফলে বিএসএফ মরদেহ হস্তান্তরের সময় পাল্টে রাতে দেয়।

খলিলের মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য ডিমলা থানা পুলিশ আজ নীলফামারীর মর্গে পাঠাবে বলে জানা গেছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ