বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বাসচাপায় রংপুরে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাসচাপায় এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল নামক স্থানে রংপুর ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাতে জানা যায়, সন্ধ্যা ৬ টার দিকে কাউয়াপুকুর নামক স্থান থেকে তিনি মোটরসাইকেল আরোহী মহাসড়কে উঠছিলেন। ওঠা মাত্রই হানিফ এন্টার প্রাইজের একটি বাস পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা লালদিঘী থেকে বিশ মাইল এলাকা পর্যন্ত রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য। তাদের নাম পরিচয় নিশ্চিতের চেষ্টা হচ্ছে। এছাড়া ঘাতক বাস ও তার চালক-সহকারীদের এখনো আটক করতে পারেনি পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ