বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

টাঙ্গাইলে বাস খাদে, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

ওভারটেক করতে গিয়ে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ