বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সীতাকুণ্ডে তেলের ডিপোতে আগুন, ১২টি ইউনিট নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের কাছে সলিমপুর আব্দুল্লাঘাটা এলাকায় একটি তেলের ডিপোতে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আজ বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার পরে আব্দুল্লাঘাটা এলাকায় জাহাজের পরিত্যক্ত তেলের একটি ডিপোয় এই আগুন লাগে। ডিপোটি স্থানীয়ভাবে জয়নালেল কালো তেলের ডিপো নামে পরিচিত। তেলের ডিপোটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল সোয়া ৩টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা য়ায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, ডিপোটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় আগুনের কারণে প্রায় আধঘণ্টা এই পথে যান চলাচল বন্ধ ছিল। তবে কাছের রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ