বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নড়াইলে বন্দুকযুদ্ধে ১ যুবক নিহত, আহত ৩ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রুম্মান হোসেন রোমিও (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রোমিও নড়াইল সদরের মধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মঙ্গলবার রাত ৩টার দিকে কাড়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল থানা কর্তৃক জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদরের কাড়ারবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সে সময় রোমিও গুলিবিদ্ধ হন। উদ্ধার করে রুম্মানকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত রোমিওর নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩ মামলা রয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ