বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঐতিহ্যবাহী বিজরা হিলফুল ফুযুল ইসলামী সংস্থার ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইদুর রহমান

কুমিল্লা জেলার লাকসাম থানাধীন বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজরা হিলফুল ফুযুল’ এর ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।

প্রতিবারের ন্যায় এবারও হিলফুল ফুযুলের তরুণ আয়োজক ও উদ্যোক্তারা একই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছেন দেশের সব খ্যাতনামা ও জনপ্রিয় আলেমেদীনদের।

মাহফিলে উপস্থিত থাকবেন বেফাকের সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী। খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, প্রিন্সিপাল মাদরাসায়ে নূূূরে মদিনা, মুফতি আব্দুর রহমান কাসেমী, ভারত, সভাপতি, জমিয়তে উলাময়ে হিন্দ আগরতলা; প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া ও খতিব আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদ, ভারত।

মাওলানা নোমান, পরিচালক বরুড়া মাদরাসা, মুফতি হাসান মুহাম্মদ জামিল, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী কোটবাড়ি কুমিল্লা।

ঢাকা-চাঁদপুরের মেইনরোডে অবস্থিত বিজরা বাজারের এ ওয়াজ মাহফিলটি গত সাত বছরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে স্থানীয়দের কাছে। হেদায়েতের আলো পেতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে বয়োবৃদ্ধরাও।

হিলফুল ফুযুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লাহ রোবেল জানান, মূলত আট-নয় বছর আগে শুরু হওয়া অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন ‘হিলফুল ফুযুল। এ সংস্থা’র কর্মী সমর্থকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে এ মাহফিলটি।

তিনি আরো বলেন, গরীব-অসহায়দের মাঝে রমযানে ইফতার, ঈদে সেমাই-চিনি বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে এ সংস্থাটি।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ