মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১৯ জানুয়ারি দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ১৯ জানুয়ারি ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ সোমবার ( ১৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসন্ন জাতীয় এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) এর কেন্দ্রীয় অ্যাডভোকেসি সভায় এ কথা জানানো হয়।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সালাহ্‌উদ্দিন বলেন, সাধারণত বছরে দুইবার জুন ও ডিসেম্বর মাসে ভিটামিন-এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তবে নির্বাচনের কারণে গত বছরের ২য় রাউন্ডের ক্যাম্পেইন এ বছর জানুয়ারি মাসে পরিচালনা করা হবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ৬-১১ মাস বয়সী প্রায় ৪৭ হাজার শিশু ও ১২-৫৯ মাস বয়সী সোয়া তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১৯ তারিখ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডিএসসিসির ১ হাজার ৪৮৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে কাজ করবেন প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ