বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাার ডেমরার সারুলিয়া এলাকায় পানিভর্তি বালতিতে পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মশিউর রহমান।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।

নিহতের বাবা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, সারুলিয়ার একটি ভাড়া বাড়ির তৃতীয় তলায় বসবাস করেন তারা। তার দুই সন্তানের মধ্যে মশিউর ছোট। আজ সকালে তার স্ত্রী শান্তা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার ছেলে মশিউর হামাগুড়ি দিয়ে বাথরুমে চলে যায়। সেখানে বালতি ভরা পানিতে উপুড় হয়ে পড়ে যায়।

মা শিশুটিকে খুঁজতে গিয়ে বাথরুমে পানিতে ঢুবুন্ত অবস্থায় দেখতে পান। শিশুটির বাবা আরও জানান, অচেতন অবস্থায় প্রথমে মশিউরকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ