বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা

জাকির নায়েককে ফিরিয়ে দিতে সুনির্দিষ্ট প্রমাণ চায় মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে মালয়েশিয়া। জাকির নায়েকের অভিযোগের বিষয়ে নয়াদিল্লির কাছে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দেশটি।

ভারত সফররত মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে এক পার্শ্ববৈঠকে এ কথা বলেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ইব্রাহিম বলেন, তিনি ভারতীয় নেতার কাছে এটি স্পষ্ট করেছেন যে,মালয়েশিয়ার সরকার সন্ত্রাসবাদ ইস্যুতে কোনোকিছু্ই সমার্থনবা ক্ষমা করবে না ।

মোদির সঙ্গে বৈঠকে ইব্রাহিম দ্বিপক্ষীয়, পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

নায়েকের বিরুদ্ধে তরুণদের সন্ত্রাসবাদে উসকানি, ঘৃণাবাদী বক্তব্য ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলাকারীরা নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে তথ্য পাওয়ার দাবি করেন এনআইএর তদন্তকারীরা দুই বছর আগে ভারত ছেড়ে যাওয়া জাকির এখন সৌদি আরব ও মালয়েশিয়ায় বসবাস করছেন।

বিগত নাজিব রাজাকের নেতৃত্বাধীন মালয়েশিয়ার সরকার জাকির নায়েককে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়। সূত্র: হিন্দুস্তান টাইমস।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ