বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা

আগুন নিয়ে খেলবেন না: মমতা ব্যানার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি আপনাদের স্পষ্ট বলছি, আগুন নিয়ে খেলবেন না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এক সমাবেশে ভাষণে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে এমন কড়া কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, আপনার কেন্দ্রীয় সরকারের যা কাজ, সেটা করুন। ব্যাংক লুটেছেন, নোট বাতিলের নামে মানুষের টাকা লুটেছেন, ব্যাংকগুলোর বারোটা বাজিয়ে দিয়েছেন, রিজার্ভ ব্যাংকের বারোটা বাজিয়ে দিয়েছেন, (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সিবিআইয়ের বারোটা বাজিয়ে দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছেন! আজ তো ইতিহাসও পরিবর্তন করে দিচ্ছেন। সবার নাম পরিবর্তন করে দিচ্ছেন। সবকিছু বদলে দিচ্ছেন। নিজেদেরকে কী ভাবেন? যা ইচ্ছে তাই করে যাবেন?

তিনি বলেন, মমতা ব্যানার্জি কিছু বললেই সিবিআই পাঠিয়ে দেবেন? পাঠান, কত সিবিআই আছে, কত ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আছে দেখতে চাই। আমাদের মুখ এভাবে বন্ধ করে দেয়া যাবে না। আজকে তপসিলি-আদিবাসীদের ওপরে যে অত্যাচার আপনারা করেছেন, তপসিলি-আদিবাসীরা তা কড়ায়গণ্ডায় আদায় করে নেবে। সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার করেছেন, কড়ায়গণ্ডায় আদায় করে নেবে।

রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তুলোধোনা করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, আপনি কী রাজ্যগুলোতে প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছেন? কখনও এ জিনিস ভারতে হয়নি। ভারতের মোদি সরকার প্যারালাল স্টেট গভর্নমেন্ট চালাচ্ছেন! প্যারালাল প্রতিষ্ঠান চালাচ্ছে, প্যারালাল প্রশাসন চালাচ্ছে। এরকম জঘন্য সরকার, এত নগণ্য সরকার কখনও আমরা দেখিনি।

নিজের ভাষণে বিজেবিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ‘চেঙ্গিস খাঁ ও হিটলারের থেকেও ভয়ংকর’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ