বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সেতুর গার্ডার ভেঙ্গে ঠাকুরগাঁওয়ে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুরাতন একটি সেতুর গার্ডার ভেঙ্গে পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

আজ বৃহস্পতিবার উপজেলার বকুয়া ইউনিয়নের বুজরুক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হরিপুর থানার ওসি মুহাম্মদ আমিরুজ্জামান।

নিহতরা হলেন হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন গ্রামের আব্দুর রউফের ছেলে আজিবুল ইসলাম (৪৫) ও একই গ্রামের সিহাব উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (২৭)।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের ভর্তি করা হয়েছে। বকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে বুজরুক গ্রামে একটি পুরাতন সেতু ভাঙার কাজ করছিলেন প্রায় ১০ জন শ্রমিক।

সেতুটির একটি গার্ডার ভেঙে শ্রমিকদের উপর পড়লে ঘটনাস্থলে আজিবুল ইসলাম ও তরিকুল ইসলাম নিহত হন।

পুরাতন সেতু ভাঙার কাজ পেয়েছিলেন ঠিকাদার রাম বাবু। তিনি জানান হঠাৎ করে ব্রিজের গার্ডার ভেঙে পড়ে দুই জন নির্মাণ শ্রমিক নিহত হন। তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। আমরা আন্তরিকভাবে শোকাহত এ দুর্ঘটনায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ