বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ভারতকে এস-৪০০ দেবে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত অক্টোবরের মস্কো এবং নয়াদিল্লির এক চুক্তি অনুযায়ী ভারতকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই রিয়াকোভ বুধবার নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ে ভারতকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া। চুক্তিতে রাশিয়া ভারতকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করা হবে।

গত অক্টোবরে ভারতকে এস-৪০০ সরবরাহ করার জন্য মস্কো এবং নয়াদিল্লি চুক্তি করেছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই দিনের ভারত সফরকালে পাঁচশ কোটি ডলারেরও বেশি এ চু্ক্তি করা হয়।

উল্লেখ্য, এস-৪০০ রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চারপাশের ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যেকোনো বিমান শনাক্ত এবং তা ধ্বংস করা সম্ভব। পাশাপাশি শত্রুর ছুঁড়ে দেয়া যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্রকে ৬০ কিলোমিটার দূরে থাকতেই ধ্বংস করে দিতে পারে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ