বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আশুলিয়ায় নারীসহ ৪ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন ট্রাফিক পুলিশের স্ত্রীর লাশও রয়েছে। বাকি তিনটি লাশ অজ্ঞাত যুবকের।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানা এলাকার খেজুরবাগান, শ্রীপুর, কবিরপুর ও নবীনগর থেকে এসব লাশ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, আশুলিয়ার শ্রীপুর এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে সাভারে কর্মরত ট্রাফিক পুলিশ আইয়ুব আলীর স্ত্রী রেশমা খানমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।

কবিরপুর, খেজুরবাগান ও নবীনগর থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তিন যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ওসি আরো জানান, লাশগুলো ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ