বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফেসবুকে প্রধানমন্ত্রীর মানহানিকর ছবি প্রকাশে আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে মুহা. তোফাজ্জল হোসেন হেলাল (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তোফাজ্জল হোসেন হেলাল ভোলা জেলার দৌলতখান এলাকার মুহা. নাজির আহমেদের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মুহা. মাশকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে।

ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে বলিরহাট এলাকা থেকে তোফাজ্জল হোসেন হেলালকে আটক করা হয়।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ