বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘প্রাথমিকে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করা হোক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি> প্রাথমিক পর্যায়ের কুরআন শিক্ষা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ও অপরিহার্য। সরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত পরিমাণের কুরআন শিক্ষা বাধ্যতামূলক করলে মুসলিম জনগণের বড়ই উপকার হবে বলে মন্তব্য করেছেন মুফতি কিফায়তুল্লাহ শফিক।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে টেকনাফ জামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত টেকনাফ উপজেলার নূরানি মাদরাসা শিক্ষকগণের তিন দিন ব্যাপী এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী ভাষনে টেকনাফ জামিয়া প্রধান মুফতি কিফায়তুল্লাহ এসব কথা বলেন।

সভাপতির ভাষণে তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই কুরআন শিক্ষায় শিক্ষিত বলে আমার ধারণা। সম্প্রতি একজন পূর্ণ হাফেজে কুরআন ব্যক্তিকে সরকার ধর্ম প্রতি মন্ত্রী করায় আমার এ ধরাণা আরো প্রবল হয়েছে।

সর্বশেষে তিনি বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে মুসলিম শিশুদের জন্য নূরানি পদ্ধতির কুরআন শিক্ষা চালু করলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম সৎ ও দেশ প্রেমিক আদর্শ নাগরিকে পরিণত হবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ