শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানে তেলের নতুন ক্রেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও তেলের নতুন ক্রেতা খুঁজে পেয়েছে দেশটি ।

ইরানের উপ বাণিজ্য ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী আমির হোসেইন জামানিয়ান একথা জানিয়েছেন।

হোসাইন জামানিয়ান বলেন, ইরানের প্রতিযোগিতাপূর্ণ বাজার ও বেশি লাভের আশায় উল্লেখযোগ্যভাবে ইরানি তেলের ক্রেতা বেড়ে গেছে। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

ইরানের তেল বাজারের পরিস্থিতি ব্যাখা করে জামানিয়ান বলেন, দেশের তেল মন্ত্রণালয় নিষেধাজ্ঞা মোকাবেলা করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। তেল বিক্রির বিষয়টি এখন মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় রয়েছে এবং আমরা তেলের বাজার ধরে রাখার চেষ্টা করছি।

তিনি জানান, যেসব দেশকে ইরান থেকে তেল নেয়ার জন্য আমেরিকা ছাড় দিয়েছে সেসব দেশ ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে এবং তারা এক ব্যারেল তেলও ইরান থেকে বেশি নিতে চাইছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর তেহরানের বিরুদ্ধে নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করেন। ওয়াশিংটন বলছে, নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন হলে ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নেমে আসবে। সূত্র: পার্সটুডে

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ