শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাঙ্গামাটিতে অজ্ঞাত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ১ জন নিহত হওয়েছে। নিহতের নাম বসু চাকমা (৩৮)।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরের বাবুপাড়ায় নির্বাচন-পরবর্তী এ সহিংসতা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত বসু চাকমা সংস্কারপন্থী জেএসএস সদস্য বলে জানায় পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি মুহা. এমএ মঞ্জুর বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও এক নলা ১টি বন্দুক ও ১টি এলজি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে পালিয়ে গিয়েছে। তাই কাউকে আটক করা যায়নি।

জেএসএসের (এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চুক্তি বাস্তবায়নের স্বার্থে নৌকা প্রতীকের সমর্থনে কাজ করেছি। কিন্তু সন্তু লারমার জেএসএস সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করলে ইউপিডিএফ তাদের সমর্থন দেয়। আমরা ধারণা করছি ওই দুইটি গ্রুপ এক হয়ে কিংবা দুই গ্রুপের যেকোনো একটি গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তারা নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করছি আমরা।

তিনি এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ