বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রের জলসীমায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া  ইসলাম: যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে আটলান্টিক মহাসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইরান।

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। ইরানের বিপক্ষে ওয়াশিংটন বিভিন্ন সময়ে নানা সমরকৌশলী পদক্ষেপ নিলেও এবার উল্টো চ্যালেঞ্জ পেতে হচ্ছে মার্কিন প্রশাসনকে।

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরীর উপস্থিতিকে হুমকি ধরে তেহরান আগামী মার্চে ওই যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে।

শুক্রবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল তৌরাজ হাসানির বরাত দিয়ে তেহরানের সংবাদমাধ্যম এ খবর জানায়।

ইরানের যুদ্ধজাহাজ মোতায়েনের খবর দিয়ে রিয়ার অ্যাডমিরাল হাসানি বলেন, এখান থেকে আটলান্টিক মহাসাগর অনেক দূর।

সে বিবেচনায় ইরানি নৌবাহিনীর বহর আটলান্টিকে মোতায়েন হতে পাঁচ মাসের মতো সময় লাগবে।তবে ইরানি নববর্ষে (মার্চে) এই বহর আটলান্টিকের উদ্দেশে রওয়ানা করবে।

নৌবাহিনীর এ মুখপাত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রশক্তিগুলোর বিচরণস্থল আটলান্টিকে ইরানের নবনির্মিত অত্যাধুনিক প্রযুক্তির বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘সাহান্দ’।

এই যুদ্ধজাহাজে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা, টর্পেডো উৎক্ষেপক, বিমান বিধ্বংসী ব্যবস্থা, জাহাজ বিধ্বংসী অস্ত্র, পানির ওপর থেকে অন্য লক্ষ্যবস্তু এবং সমুদ্র থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ