বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বড় ধরণের পরিস্থিতির মুখোমুখি বিশ্ব: চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১০০ বছরে বিশ্ব যে পরিবর্তন দেখেনি, সে ধরনের বড় পরিবর্তনের মতো পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে  বিশ্ব, বলেছেন চীনের প্রেসিডেন্ট।

চীনের সশস্ত্র বাহিনীকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অবশ্যই শক্তিশালী করতে হবে এবং যুদ্ধের প্রস্তুতি হিসেবে সবকিছু করতে হবে।

গতকাল শুক্রবার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ সত্ত্বেও চীন সেনা উপস্থিতি জোরদার করতে ইচ্ছুক। এ ছাড়া তাইওয়ান ও বাণিজ্যের মতো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের মতবিরোধ বাড়ছে।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, শীর্ষ সেনা কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেছেন, চীনের জন্য ঝুঁকি ও চ্যালেঞ্জ বাড়ছে। সে জন্য সশস্ত্র বাহিনীকে চীনের নিরাপত্তা ও উন্নয়নের প্রয়োজনে কাজ করে যেতে হবে।

 

সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সি চিন পিং। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীকে নতুন যুগের জন্য কৌশল পরিকল্পনা করতে হবে এবং যুদ্ধের প্রস্তুতি ও যুদ্ধ চালানোর জন্য দায়িত্ব নিতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প ‘এশিয়া রিঅ্যাসুরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্ট ইন্টু ল’তে স্বাক্ষর করেতাইওয়ানেরনিরাপত্তার  বিষয়ে প্রতিশ্রুতি রাখার বিষয়টি নিশ্চিত করার পর চীনা প্রেসিডেন্ট এ কথা বললেন।

গত বুধবার চীনা প্রেসিডেন্ট বলেছিলেন, তাইওয়ান অবশ্যই চীনের অংশ হিসেবে থাকবে। স্বাধীনতা উসকে দেওয়া কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তাঁর ওই কথার পর এবার সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেন।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ