শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঝিনাইদহে কলাবাগান থেকে শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহ সদর উপজেলার এক কলাবাগান থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম বিল্লাল হোসেন। সে মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

আজ শুক্রবার ঝিনাইদহ পৌরসভার মুরারীদহ গ্রামের একটি কলবাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। বিল্লাল মুরারীদহ গ্রামের শহিদুল শেখের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিল্লাল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। আজ সকালে গ্রামের এক কলাবাগানের ভেতর তার মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে, কে বা কারা শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ