শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গুলিবিদ্ধ ২ রোহিঙ্গার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী মিঠাপানির ছড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫) ও হাজী মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ (৪০)।

সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ লাশ দুটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ সংবাদমাধ্যমকে  জানান, তারা দুজনই মাদক ব্যবসায়ী ও রোহিঙ্গা অধিবাসী।

পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এ হত্যার ঘটনা ঘটতে পারে।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ