বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শেরপুরে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সোনিয়া আক্তার (২৩) নামের এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেছেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী মধ্যপাড়া গ্রামে অবস্থিত বাবার বাড়িতে স্বাভাবিকভাবে তার শিশুরা ভূমিষ্ঠ হয়। কিন্তু  বুধবার দুপুর ২টার দিকে তৃতীয় নবজাতক সুমাইয়া মারা যায়।

পরের দিন ঘটনাটি জানাজানি হলে সকাল থেকেই উৎসুক জনতা নবজাতকদের দেখার জন্য ওই বাড়ীতে ভীড় জমাচ্ছেন। সোনিয়া ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মুহা. আমজাদ হোসেন স্ত্রী। তিনি বলেছেন, বর্তমানে মা ও তিন শিশুই সুস্থ রয়েছেন।

ইতোমধ্যে নবজাতক তিনটির নামও রেখেছেন তাদের নানা মুহা. সেকান্দর আলী। প্রথম মেয়েটির নাম আয়েশা সিদ্দিকী, দ্বিতীয় মেয়েটির নাম রাবেয়া বশরি ও তৃতীয়টি নাম সুমাইয়া। তিন নবজাতকের বাবা, মা, দাদা, দাদী, নানা, নানীসহ সকল আত্মীয়-স্বজন ভীষণ খুশি।

মুহা. আমজাদ হোসেন তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার ঘরে তিনটি সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুব খুশি। একসঙ্গে তিন কন্যার জন্ম দেওয়া মা সোনিয়া আক্তার বলেন, আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দান করেছেন। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহপাক যেন তাদের বাঁচিয়ে রাখেন। সুস্থ রাখেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ