শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ৪.৯ সেলসিয়াস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার শীত মৌসুমের পুরোটাই কাটবে শীতের তীব্রতায়। এর মধ্যে দেশের উপর দিয়ে পৌষ ও মাঘ মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদফতর।

পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে বুধবার (০২ জানুয়ারি) চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় হিমালয় অদূরের জনপদ তেঁতুলিয়ায়।

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় জানানো হয়েছে, শৈত্যপ্রবাহের অন্তত দুইটি তীব্র আকার ধারণ করতে পারে। তাপমাত্রা আরো কমে ৪ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন অংশে ঘন কুয়াশাও পড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে দেশে ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২টি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

বৃষ্টিপাত, নিম্নচাপ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা ডিসেম্বর মাসের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিলো। জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ