বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কুমিল্লায় নারী-পুরুষ ও শিশুসহ ৪৮ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় নারী-পুরুষ ও শিশুসহ ৪৮ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সড়কের মোড় ও সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে তাদের আটক করা হয় বলে খবর পাওয়া গেছে।

কুমিল্লা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, ভারতের জম্মু কাশ্মীর থেকে সীমান্ত দিয়ে কুমিল্লায় প্রবেশ করে ৩১ রোহিঙ্গা। নগরীর ঈদগাহ মোড়ে তাদের চলাফেরা সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

দুপুরে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে সাতজন পুরুষ, দু’জন বৃদ্ধা, ছয়জন নারী রয়েছেন। বাকিরা শিশু।

তাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আজ সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাগরা এলাকা থেকে ১৭ রোহিঙ্গা শরণার্থীকে আটক করে পুলিশ। এদের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। বাকিরা শিশু।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরা মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা বলে জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ