বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বেলুচিস্তানে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে চার সেনা সদস্য বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

জানা যায়, মঙ্গলবার রাতে (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, বিদ্রোহী বাহিনী লড়ালাই জেলার আবাসিক ও প্রশাসনিক এলাকায় ঢোকার চেষ্টা করছিলো। এসময় তারা নিরাপত্তা চৌকিতে বাধার মুখে পড়ে। এক পর্যায়ে তারা সেনা সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

এসময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি চলে। আর এতেই হতাহতের ঘটনাটি ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ