বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বাস চাপায় ২ গার্মেন্টস কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যাত্রীবাহী বাসচাপায় নাহিদ পারভিন ও মিম নামে দুই গার্মেন্টস  তরুণী নিহত হয়েছেন। তারা দুজনই এইচএম গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিম ও পারভিন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়।

এ ঘটনায় ঢাকা রাজধানীর মালিবাগ রাস্তা অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা।

বিকালে এমএইচ ফ্যাশন নামে গার্মেন্টসের শ্রমিকদের নেতৃত্বে রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করা হয়।এ সময় আশপাশের বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা এই বিক্ষোভে অংশ নেন।

ঘটনাস্থলেই মিম মারা যায়। পুলিশ সার্জেন্ট সুব্রত কুমার দে পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুব্রত কুমার দে বলেন, তিনি পারভিনকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তরুণী দুজনের লাশ মর্গে রাখা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যাচ্ছিল না। পরে তাদের সহকর্মীরা মর্গে এসে লাশ শনাক্ত করেন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।

সুব্রত কুমার দে জানান, এ ঘটনায় সুপ্রভাত বাসের চালক ও বাসটি আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ