বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরে লালপুরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাছের সঙ্গে মোটসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে শরিফ (২৪) ও বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন (২৬)।

জানা যায় ওই তিন যুবক মোটরসাইকেলে করে ওয়ালিয়া বাজার থেকে ধুপইল গ্রামে যাচ্ছিলেন।

তারা ওয়ালিয়া এলাকার শিমুলতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জালাল ও শরিফ মারা যান।

এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী হাফিজুর আহত হয়েছেন। তাকে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ