বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

জাপানে নববর্ষ উদযাপনে পথচারীদের ওপর গাড়ি; আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের রাজধানী টোকিওতে একটি ব্যস্ত সড়কে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে পথচারীদের ওপর ভ্যান গাড়ি উঠিয়ে দিয়েছে এক হামলাকারী।

এ ঘটনায় আটজন আহত হয়েছেন।

ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে টোকিওর হারাজুকু ফ্যাশন জেলার তাকেশিতা সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই সড়ক দিয়ে বহু পথচারী নববর্ষে প্রার্থনার জন্য প্যাগোডায় যাচ্ছিলেন। হামলার পর ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পুলিশের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ওই হামলাকারীর উদ্দেশ্য ছিল হত্যা করা।

গ্রেপ্তারকৃত হামলাকারী ২১ বছর বয়সি কাজুহিরো কুসাকাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, তাকেশিতা সড়ক কেনাকাটার জন্য খুবই জনপ্রিয়। এটি ফ্যাশন নির্ভর ও যুব সংস্কৃতি সম্পর্কিত। অনেক পর্যটকের কাছেও এটি খুব জনপ্রিয় শপিং এলাকা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ