রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


একাদশ জাতীয় নির্বাচনের ফল নিয়ে সন্তুষ্ট নই: রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত রোববারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় পার্টি। আরও বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিল, বলছেন দলটির নেতারা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি জানান, বুধবার নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে যৌথ সভায় করে সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে থাকবে।

এ বিষয়ে মহাজোটের সঙ্গেও আলোচনা হবে বলে জানান রাঙ্গা। সংবিধান অনুযায়ী জাতীয় পার্টি বিরোধী দল হতে পারবে বলে জানান তিনি।

জাপা আরো মহাসচিব বলেন, জাতীয় পার্টি এখন দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী দল। আগামী দিনে জাতীয় পার্টিকে সংগঠিত করে পরবর্তী নির্বাচনে যেন ক্ষমতায় যেতে পারে, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার কথা জানান দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ