বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নৌকাকে হারিয়ে সুলতান মনসুরের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী এম এম শাহীনকে হারিয়ে জয়লাভ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।

এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৭৯ হাজার ৭৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট মনোনীত বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ১৪৭ ভোট। তবে এ আসনটি ছাড়া বাকি তিন আসনে জয়লাভ করেছেন মহাজোট মনোনীত নৌকার প্রার্থী।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, জেলার মৌলভীবাজার-১ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি শাহাব উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু পেয়েছেন ৬৫ হাজার ৮১৪ ভোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ