বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ভোট বর্জন করলেন ঢাকা-১৭ আসনের আন্দালিব রহমান পার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না’ অভিযোগ তুলে এবার ভোট বর্জন করলেন ঢাকা-১৭ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতকের সংসদ প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

আজ (৩০ ডিসেম্বর) রোববার দুপুর পৌনে ২টায় তিনি বারিধারার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের এ ঘোষণা দেন।

সাংবাদিকদের কাছে তিনি জানান, আমি আগেই বলে এসেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, তা আজও প্রমাণিত হল।

তিনি অভিযোগ তুলে বলেন, সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, বিপক্ষ দলীয় সন্ত্রাসীদের হাত থেকে নারী এজেন্টও রক্ষা পায়নি।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-১৭ আসনের কালাচাঁদপুর হাইস্কুল ভোটকেন্দ্রে আ'লীগের বাবুল কমিশনারের নেতৃত্বে বিএনপির এজেন্টদের ওপর হামলা, মারধর করা হয়েছে। এসময় তারা এজেন্টদের কাজগপত্রও ছিনিয়ে নেয়।

হামলায় আহত অনেক এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পার্থ।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ