বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দুটি কেন্দ্রে সব ভোট পেয়েছে নৌকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি কেন্দ্রে মোট ভোট দুই হাজার ৭৫২টি। আর ভোট পড়েছে দুই হাজার ৫১৯টি। এর মধ্যে বাতিল হয়েছে আটটি। বাকি দুই হাজার ৫১১ ভোটের সবই পড়েছে নৌকা প্রতীকে।

এখানে ধানের শীষের প্রার্থীসহ আরও চারজন প্রার্থী থাকলেও তারা কোনো ভোট পাননি। এই কেন্দ্রে নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের পোলিং এজেন্টও ছিলেন না বলে জানা গেছে।

সুনামগঞ্জ-১ আসনের (ধরমপাশা, তাহিরপুর, জামালগঞ্জ) জামালগঞ্জ উপজেলার লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়র কেন্দ্রের ফল এটি। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শামিম আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোপেন্দ্র চন্দ্র দাস বলেছেন,‘আমি কি করব বলেন, ধানের শীষের কোনো ব্যালট তো পাইনি। গুণে দেখি সব ভোটই পড়েছে নৌকা মার্কায়।’

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচজন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বর্তমান সংসদ সদস্য (এমপি) মোয়াজ্জেম হোসেন রতন এবং বিএনপির প্রার্থী ছিলেন সাবেক এমপি নজির হোসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ