বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে মরিয়া পারভেজ মোশাররফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে আবারও ক্ষমতায় আসতে মরিয়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। চাচ্ছেন যুক্তরাষ্ট্রের সহযোগিতা।

ট্যুইটারে ফাঁস হওয়া  এক ভিডিও থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।

ডেইলি হান্ট’র সূত্রে জানা যায়,   ট্যুইটারে এই ভিডিওটি পোস্ট করেছেন পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি।

ভিডিওটিতে দেখা যায়, এই বিষয় নিয়ে মার্কিন নেতাদের সঙ্গে গোপনে কথা বলছেন পাকিস্তানের এই সাবেক প্রেসিডেন্ট ।

মার্কিন নেতাদের কাছে তিনি সহযোগিতা চেয়ে বলছেন, আমাকে ফের ক্ষমতায় আসতে হবে। তার জন্য সমর্থন দরকার। তবে বাইরে নয়, গোপনে সমর্থন করতে হবে যাতে আবার জিতে যাই।

আইএসআই'র জন্য এবং লাদেনের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় লজ্জিত বলেও জানান দিতে দেখা যায় ভিডিওতে মোশারফকে।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ। ২০১৬ সালে চিকিৎসার নামে তিনি দুবাইতে গিয়ে আর দেশে ফেরেননি।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ