বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নির্বাচনের কারণে ফাঁকা রাজধানী ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কাল নির্বাচনের কারণে রাজধানী এখন অনেকটাই ফাঁকা। ভোট দিতে মানুষ গ্রামে যাওয়ায় ঢাকার রাস্তায় নেই চিরচেনা যানজট আর গাড়ির হর্ণের উচ্চ শব্দ। তবে, নির্বাচন ঘিরে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

আজ  শনিবার সকাল দশটা ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের দৃশ্য। চিরচেনা যানজটের শহরে এমন দৃশ্য অনেকটাই বেমানান।

কালই একাদশ সংসদ নির্বাচন। নগরবাসীর অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ফিরে গেছেন নিজ গ্রামে। নির্বাচনের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় লম্বা ছুটি পেয়েছেন তারা। তাই রাজধানীর সব এলাকার চিত্র এখন অনেকটাই সুনশান।

রাস্তায় বাড়তি চাপ না থাকায় নির্ভার ট্রাফিক পুলিশ। তারপরও, দুর্ঘটনা এড়াতে তৎপরতা লক্ষ্য করা গেছে তাদের।

নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়কে বসানো হয়েছে তল্লাশী চৌকি। সেনাসদস্য, র‍্যাব ও পুলিশকে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ