বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

তিন তালাক বিল সংবিধানবিরোধী ও ধর্মীয় স্বাধীনতায় আঘাত: দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

ভারতের লোকসভায় সদ্য পাশ হওয়া তিন তালাক বিল নিয়ে বিশ্বের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী বলেছেন, এটি সংবিধানবিরোধী আইন এবং ধর্মের মাঝে হস্তক্ষেপ৷

তিন তালাক বিল পাসের ব্যাপারে গতকাল স্থানীয় সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথা বলেন তিনি৷

সাক্ষাৎকারে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন ভারত সরকারের এমন আইন পাস নিয়ে।

মুফতি আবুল কাসেম নোমানী বলেন, ভারতের সংবিধান স্বাধীনতা প্রদানের সংবিধান৷ এ সংবিধান প্রতিটি ধর্ম ও মানুষকে স্বাধীনতা দেয় ৷ তাই ইসলাম ধর্মের এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে সরকারের মনগড়া রায় ধর্মীয় স্বাধীনতায় আঘাতের শামিল৷ এটি পরিপূর্ণভাবে ভারতের সংবিধান বিরুদ্ধ আইন৷ তাই আমরা নিন্দা জানাই সরকারের প্রতি৷

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর ভারতের লোকসভায় পাশ হয়েছে দ্বিতীয়বার সংশোধিত তিন তালাক বিল। ভারতের লোকসভায় বিলটি আলোচনায় উঠলে এতে সমর্থন জানান ২৪৫ জন সাংসদ। বিপক্ষে ভোট দেন মাত্র ১১ জন৷

প্রথম থেকেই তিন তালাক বিলের বিপক্ষে সরব ছিল ভারতের অন্যতম কয়েকটি রাজনৈতিক দল৷ তাদের মধ্য প্রধান বিরোধী দল কংগ্রেস ও এআইএডিএমকে উল্লেখযোগ্য৷

কিন্তু এ দুই দলের সাংসদরা গতকাল ভোটাভুটির আগেই অধিবেশন ছেড়ে বেরিয়ে যান৷ ফলে তাদের অনুপস্থিতিতেই লোকসভায় পাশ হয় বিলটি৷

সূত্র: মিল্লাত টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ