বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

‘যারা রক্তপাত করতে চায় এ দেশে তাদের প্রয়োজন নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অন্যায়ভাবে আমাদের দেশের কোনো সম্প্রদায়ের মানুষের কেউ ক্ষতি করার চেষ্টা করলে, তাদের হাত ভেঙে দেওয়া হবে। যারা বিনা কারণে দেশের মানুষের ক্ষতি করতে চায়, রক্তপাত করতে চায়, সম্পদ ধ্বংস করতে চায়, আমাদের এই প্রিয় বাংলাদেশে তাদের প্রয়োজন নেই।

আজ শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামে ধর্মীয় সম্প্রীতি সমাবেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ এ কথা বলেন।

২১ ডিসেম্বর শাহপাড়া গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মোটা সাহা ঘোষের বাড়ি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় মোটা সাহার ছেলে কৃষ্ণ ঘোষ বাদী হয়ে জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান লিটনসহ ১০ জনের নাম উল্লেখ করে ১২ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

বেনজীর আহমেদ বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে যান। তিনি র‍্যাবের অর্থায়নে নির্মাণ করে দেওয়া বাড়ি মোটা সাহার কাছে হস্তান্তর করেন। পরে সেখানে আয়োজিত এক ধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সমাবেশে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘পৃথিবী সৃষ্টির পর থেকে ভালো-মন্দের সংঘাত চলে আসছে। আজকে এই দেশ পৃথিবীর সবাইকে অবাক করে সামনে এগিয়ে যাচ্ছে। চারদিকে উন্নয়নের ছোঁয়া।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা স্বাধীন দেশের মানুষ। বাংলাদেশের সংবিধান আপনাদের সবাইকে সমান অধিকার দিয়েছে। সেই অধিকার আপনারা নির্ভয়ে প্রয়োগ করবেন।’

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ