বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

হুট করে ইরাক সফরে ট্রাম্প; চলছে সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাৎ করেই ইরাক সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে  স্ত্রী মেলানিয়াও রয়েছে।

জানা গেছে, ইরাকে অবস্থান নেয়া মার্কিন সৈন্যদের ক্রিসমাস শুভেচ্ছা জানানোর জন্যই বুধবার (২৬ ডিসেম্বর) তিনি সফর করেন। এ সফরে আর কোনো উদ্দেশ্য আছে কিনা জানা যায়নি।

হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, মার্কিন সৈন্যদের ‘সেবা, সফলতা ও আত্মত্যাগের’ কথা মাথায় রেখে ক্রিসমাসের শুভেচ্ছা দিতেই গভীর রাতে সেখানে গেছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

তবে হুট করে এমন সফরকে ভালোভাবে নেয়নি ইরাকের রাজনীতিবদরা। তারা এমন সফরকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও অভিহিত করেন। দেশটির পার্লামেন্টের অন্যতম বিরোধী দল ইসলাহ নেতা সাবাহ আল-সাদি ইরাকি পার্লামেন্টের এক জরুরি আহ্বান করেন।

২০০৩ সালে বিধ্বংসী অস্ত্র ও আল কায়েদার উপস্থিতির অজুহাতে ২০০৩ সালে সাদ্দাম হোসেনের সময় ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ইরাকে বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে আন্দোলন করে আসছেন সাবাহ।

তথাকথিত আইএস দমনের নামে ইরাকে প্রায় ৫ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে। যাদের হাতে লাখ লাখ সাধারণ মানুষ নিহত হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ