বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সাবেক এমপি খতিবে আযমের সহধর্মিণীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য (এমপি), লেখক ও গবেষক খতিবে আজম আল্লামা ছিদ্দিক আহমদের (রহ.) সহধর্মিণী মুহতরমা শামসুল আরিফা ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...)।

মৃত্যুকালে তার বয়স ছিলো নব্বই বছর। আগামীকাল জুমাবার সকালে কক্সবাজারের চকরিয়া বরইতলী গ্রামের বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর সহধর্মিণী জনাবা শামসুল আরিফার ইন্তেকাল শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ওমরগনী এম,ই,এস কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।

ড. আ ফ ম খালিদ হোসেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানান তাঁহার শাশুড়ী আম্মা আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর সহধর্মিণী জনাবা শামসুল আরিফা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছেন। প্রাথমিক চিকিৎসার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আজ দুপুরে তাকে মৃত্যু ঘোষনা করেন।

যুগশ্রেষ্ঠ আলেমেদ্বীন আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর সহধর্মিণী জনাবা শামসুল আরিফার ইন্তেকালে দেশবাশীর কাছে মরহুমার মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করার জন্য ধর্মপ্রাণ মুসলাম, ছাত্র-শিষ্য ও শুভাকাঙ্কিদের প্রতি আনুরোধ জানান।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ