রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শেষ মুহূর্তে নির্যাতন-ধরপাকড় বেড়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের শেষ মুহূর্তে দেশজুড়ে নির্যাতন-ধরপাকড় বেড়েছে। সরকারি দলের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে নিষেধ করছে।’

আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে হারজিত থাকবেই। তবে শেষ পর্যন্ত আমরা লড়ে যাবো।’

তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে সিংগিয়া গ্রামে হিন্দুবাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, জেলা ফায়ার সার্ভিস জানিয়েছে, সেটি বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে হয়েছে। তবে শুরু থেকেই আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করছে। এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ ১৩ নেতাকর্মীর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাও দিয়েছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘ঢাকায় ফিরে সার্বিক বিষয় নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ