রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সরকারের খেয়াল খুশির বিষয়, সংবিধানই এটা নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি আরো বলেন, যেভাবে পাইকারী হারে গ্রেফতার করা হচ্ছে, এটা অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। তাদের কার্যকলাপে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। সুষ্ঠু নির্বাচন কোনো দাবি নয়, এটা সংবিধানই নিশ্চিত করেছে।

আজ বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ড. কামাল। ড. কামাল হোসেন আরো বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তারা বলেছেন, আমার নিরাপত্তা নিয়ে পুলিশ উদ্বিগ্ন।

আমি তাদের বলেছি, আমার নিরাপত্তার প্রয়োজন নেই। তিনি বলেন, পুলিশ সম্পর্কে আমার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। অতীত যদি দেখেন, আমি সবসময়ই পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করেছি। ৭১ সালে ২৫ মার্চ রাতে রাজারবাগে কিভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল।

গ্রেফতার নয়, খোঁজ খবর নিতেই পুলিশ কর্মকর্তারা কার্যালয়ে এসেছেন বলে জানিয়েছেন ড. কামাল হোসেন।ভোটের আর মাত্র ৩ দিন বাকি, এখনো ধানের শীষের প্রার্থীদের ধরপাকড় চলছে, তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত কি না জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, শঙ্কিত তো অবশ্যই। তাদের কার্যকলাপে আমরা শঙ্কিত।

জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে কি না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ভোটে কোনো অনিয়ম হলে জনগণকে সঙ্গে নিয়েই রুখে দাঁড়ানো হবে। সুষ্ঠু নির্বাচন আমাদের অধিকার। তবে শেষ পর্যন্ত যদি অসম্ভব করে দেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়েই লড়াই করে যাবো।

নির্বাচনের আগে জনসভা করবেন কি না জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, জনসভার অনুমতি দেওয়া হচ্ছে। এটা আমার জীবনেও শুনিনি। সব সময়ই নির্বাচনের আগে জনসভা করে রাজনৈতিক দলগুলো। কিন্তু এবার প্রথমই শুনলাম, পুলিশের নাকি অনুমতি লাগে।

ভোটের ৪ দিন আগে নতুন সিইসি নিয়োগ কতটুকু যুক্তিসঙ্গত জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, রাষ্ট্রপতি চাইলেই নিয়োগ দিতে পারেন। নতুন সিইসি দায়িত্ব পালনে কোনো অসুবিধা হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ