রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাগলের প্রলাপ বকছে ঐক্যফ্রন্ট নেতারা: কামরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনের তিনদিন আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। নিশ্চিত পরাজয় জেনেই পাগলের প্রলাপ বকছেন তারা।

আজ বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক নির্বাচনি জনসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবার সজাগ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, যুবলীগ কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ