বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

‘ট্রাম্পের উসকানিতে ‘শয়তানি’ পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জাতিসংঘ সম্প্রতি যে প্রস্তাব পাস করেছে তার তীব্র নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে ট্রাম্পের উসকানিতে ‘শয়তানি’ পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ’।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন আজ এক নিবন্ধে এ নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট পিয়ংইয়ং।

দেশটির দৈনিকে লিখেছে, উত্তর কোরিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ন করার জন্য যুক্তরাষ্ট্রের উসকানিতে জাতিসংঘের পক্ষ থেকে এই ‘শয়তানি’ পদক্ষেপ নেয়া হয়েছে। রডং সিনমুন আরও লিখেছে, মানবাধিকার পরিস্থিতি নিয়ে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে প্রচারণা শুরু করেছে তার লক্ষ্য আরও নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানো।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করায় দক্ষিণ কোরিয়ারও কঠোর সমালোচনা করেছে। এটি লিখেছে, সিউলের এ পদক্ষেপের ফলে দুই কোরিয়ার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা মারাত্মক সংকটের মুখে পড়বে এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া দুর্বল হয়ে যাবে।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে এমন একটি প্রস্তাব পাস করে যার ভিত্তিতে উত্তর কোরিয়ায় কথিত মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। জাতিসংঘে গত ১৪ বছর ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ প্রস্তাব পাস হয়ে আসছে বলেও জানা যায়।

তবে পিয়ংইয়ং জোর দিয়ে বলেছে, সেদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে না বরং তাদের নেতা কিম জং-উনের বদনাম করার জন্য পশ্চিমা দেশগুলো এ ধরনের প্রস্তাব পাস করছে। সূত্র: পার্সটুড

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ