রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

একসঙ্গে জেডিসি পরীক্ষা পাস বাবা-ছেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবলুর রহমান ও মেহেদী হাসান। একজনের বয়স ৩২ আর অন্যজনের ১৩। সম্পর্কে বাবা ও ছেলে এই দুই শিক্ষার্থী এবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পাস করেছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসা থেকে এবার জেডিসি) পরীক্ষা দেন বাবলুর রহমান ও মেহেদী হাসান। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেদী হাসান জিপিএ-২ দশমিক শূন্য ৬ পেয়েছে। আর তার বাবা বাবলুর রহমান পেয়েছেন ২ দশমিক ৭২।

মেহেদী হাসান জানায়, সে ও তার বাবা বইখাতা ভাগাভাগি করে পড়ালেখা করেছে। বাবা বাসায় বসেই পড়াশুনা করতেন, মাঝে মাঝে মাদরাসায় যেতেন।

বাবলুর রহমান জানান, ক্ষেতখামারে কাজ করার সময় মনে হয় পড়ালেখার কথা। তাই তিনি ছেলে মেহেদী হাসানের সঙ্গে মাদরাসায় ভর্তি হন। জ্ঞানার্জনের জন্যই পড়ালেখা করছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে গাজেম আলী দাখিল মাদরাসার সুপার মুহাম্মদ রবিউল ইসলাম জানান, বাবলুর রহমান যেদিন তার প্রতিষ্ঠানে প্রথম এসে পড়ালেখার কথা বলেন, সেদিনই তাকে ভর্তি করে নেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ