বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

‘হামলার বিষয় ইসিকে জানানো হয়েছে, দেখি তারা কী ব্যবস্থা নেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সারাদেশে ধানের শীষের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। গ্রেফতার, মামলা চলছেই। পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও পুলিশের উপস্থিতিতে হামলা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। গতকালও ২৮টি স্থানে হামলা হয়েছে। এসব বিষয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এখন দেখি, তারা কী ব্যবস্থা নেয়।’

মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বেরিয়ে এসে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। সরকার ও এই ইসি মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’

দুপুর ১২টায় নির্বাচনের পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ শীর্ষ ১০ নেতা। বৈঠকে ড. কামালসহ আরও ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ডা. জাফরুল্লাহ প্রমুখ। এ ছাড়া, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ